২৪ঘণ্টা নিউজ ডেস্ক: চট্টগ্রামে বাঁশখালী উপজেলা ও পৌরসভার উদ্যোগে বাংলাদেশ জাতীয় শ্রমিকলীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
সোমবার স্থানীয় এক হলরুমে শ্রমিক লীগের জম্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের সদস্য আবদুল্লাহ কবির লিটন।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন চট্টগ্রাম দক্ষিণজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি নুরুল হাকিম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইসলাম আহমেদ।
বাঁশখালী উপজেলার ও পৌরসভার শ্রমিকলীগের কর্মীদের নিয়ে আলোচনা সভা শেষে কেক কেটে সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
২৪ঘণ্টা/এন এম রানা/রিয়াজ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১২ অক্টোবর, ২০২০ । ৭:৫০ রাত