২৪ ঘন্টা নিউজ
সোমবার ১২ অক্টোবর ২০২০ www.24ghonta.news২৭ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ২৫ সফর ১৪৪২ হিজরি

সীতাকুণ্ডে যুবতীকে গণধর্ষণ, শিশুকে ধর্ষন চেষ্টা-আটক ৬

গণধর্ষণ সীতাকুণ্ডে
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১২ অক্টোবর, ২০২০ । ৮:৫৩ রাত

২৪ ঘণ্টা সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে এক যুবতী গণধর্ষণের শিকার হয়েছে। এছাড়া এক শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টা চালানো হয়। এসব অভিযোগে পুলিশ ৬ জনকে আটক করেছে। উক্ত ঘটনায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।

জানা যায়, উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের তুলাতুলি গ্রামে ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শাকিব নামের (১৬) এক কিশোর কে আটক করা হয়েছে।

অপরদিকে উপজেলার পৌরসভা জলসা হোটেল থেকে এক যুবতীকে গণধর্ষণের দায়ে হোটেলের ম্যানেজারসহ ৫ জনকে আটক করা হয়েছে।

সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বনিক জানান, পৌরসদরের জলসা হোটেল এক যুবতী গণধর্ষণের শিকার হয়। এ ঘটনায় হোটেল ম্যানেজারসহ ৫ জনকে আটক করা হয়েছে। অপরদিকে ভাটিয়ারী তুলাতলী গ্রামের এক কন্যা শিশুকে ধর্ষণের চেষ্টা চালায় শাকিব নামে এক কিশোর।

শিশুটির মায়ের অভিযোগের প্রেক্ষিতে শাকিবকে দুপুরে আটক করা হয়েছে। দুটি ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে এবং পৃথক দুটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

২৪ ঘণ্টা/কামরুল/রাজীব

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন