২৪ ঘন্টা নিউজ
সোমবার ২৮ অক্টোবর ২০১৯ www.24ghonta.news১৩ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ২৯ সফর ১৪৪১ হিজরি

মনপুরার সেই ধর্ষক ছাত্রলীগ নেতা আটক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯ । ৯:১৯ সকাল

ভোলার মনপুরায় নারীকে গণধর্ষণের মামলায় ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি নজরুলকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাখাওয়াত হোসেন। তবে বাকিরা এখনও পলাতক রয়েছে।

পুলিশ জানায়, চরফ্যাশনের দক্ষিণ আইচার থেকে বেতুয়া লঞ্চঘাট হয়ে মনপুরা যাচ্ছিলেন ওই নারী। এ সময় স্পিডবোটে থাকা বেলাল, রাসেদ, শাহীন ও কিরন তাকে গণধর্ষণ করে। পরে চরপিয়ালে গিয়ে ওই নারীকে আবারও ধর্ষণ ও মোবাইলে তা ভিডিও করেন, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক নেতা নজরুল ইসলাম। হুমকি দেন, বিষয়টি কাউকে না জানানোর।

পরে নজরুল তাকে স্পিডবোটযোগে চরফ্যাশন রেখে পালিয়ে যায়। স্থানীয়দের সহায়তায় ওই নারীকে আবার চরফ্যাশন বেতুয়াঘাট থেকে মনপুরা জনতা বাজার ঘাটে সন্ধ্যার আগে আনা হয় এবং মনপুরা থানার ওসিকে জানানো হয়।

ওসি জানান, এ ঘটনায় ৫ জনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী নারী।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন