২৪ ঘন্টা নিউজ
সোমবার ২৮ অক্টোবর ২০১৯ www.24ghonta.news১৩ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ২৯ সফর ১৪৪১ হিজরি

উখিয়ায় ৮ লাখ পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯ । ১১:১৩ সকাল

কক্সবাজারের উখিয়া উপজেলায় আট লাখ পিস ইয়াবা ট্যাবলেটসহ জামাল হোসেন (২২) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)।

রোববার (২৭ অক্টোবর) রাতে উখিয়ার রয়েল টিউলিপ হোটেলের পশ্চিম পাশে সমুদ্রসৈকত থেকে তাকে আটক করা হয়।

আটক জামাল হোসেন টেকনাফ উনচিপ্রাং ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের হোছেনের ছেলে।

র‌্যাব-১৫ সহকারী পরিচালক, মিডিয়া (এএসপি) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান সমুদ্র পাড়ি দিয়ে উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকা দিয়ে ঢুকবে এমন খবরে অভিযান চালানো হয়। এ সময় ট্রলারে থাকা বস্তাভর্তি আট লাখ পিস ইয়াবা ট্যাবলেটসহ জামালকে আটক করা হয়।

তবে র‌্যাবের অভিযান টের পেয়ে ৫-৬ জন পালিয়ে গেছে বলেও জানান তিনি।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন