২৪ ঘন্টা নিউজ
বুধবার ১৪ অক্টোবর ২০২০ www.24ghonta.news২৯ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ২৭ সফর ১৪৪২ হিজরি

সাংবাদিক ও পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৪ অক্টোবর, ২০২০ । ৬:৩২ সন্ধ্যা

২৪ ঘণ্টা, নিজস্ব প্রতিবেদক : কখনো সাংবাদিক, কখনো পুলিশ সদস্য আবার কখনো বন্দর কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণার অভিযোগে মাসুদ রানা (৩৫) নামে এক যুবককে আটকের তথ্য দিয়েছে র‌্যাব।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে দক্ষিণ কাট্টলী বশির শাহ মাজার গেইটের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক মাসুদ ওই এলকার ওমর ফারুকের ছেলে।

আটকের সময় তার কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত ১টি খেলনা পিস্তল, ১ টি ওয়াকিটকি, ১ জোড়া বুট জুতা, ৮টি চাকু, ১টি চাইনিজ কুড়াল, পত্রিকার ২টি আইডি কার্ড, ২টি জাল পার্সপোর্ট উদ্ধার করার তথ্য দিয়েছেন র‌্যাব-৭ এর হাটহাজরী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মুশফিকুর রহমান।

তিনি জানান, আটক মাসুদ রানা একজন চিহ্নিত প্রতারক। উদ্ধারকৃত সরঞ্জামগুলো ব্যবহার করে সে দীর্ঘদিন ধরে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে লোকজনের সাথে প্রতারণা করে আসছে।

সে নিজেকে কখনো সাংবাদিক, কখনো পুলিশ আবার কখনো বন্দরের কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে লোকজন থেকে টাকা হাতিয়ে নিতো।

তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত সরঞ্জামসহ মাসুদ রানাকে নগরীর পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে জানিয়েছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মাশকুর রহমান।

২৪ ঘণ্টা/রাজীব

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন