২৪ ঘন্টা নিউজ
সোমবার ২৮ অক্টোবর ২০১৯ www.24ghonta.news১৩ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ২৯ সফর ১৪৪১ হিজরি

রংপুর ছাত্রলীগের তিন নেতা বহিষ্কার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯ । ১:৩০ রাত

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে রংপুর মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আসিফকে সহ তিন নেতাকে সাময়িক বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

রোববার রাতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সাময়িক বহিষ্কৃত অন্য দুইজন হলেন- রংপুর মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি নয়ন মাহমুদ বিপ্লব ও যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য জানান, কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে রংপুর মহানগর ছাত্রলীগ শাখার সাধারণ সম্পাদক শেখ আসিফ, সহ-সভাপতি নয়ন মাহমুদ বিপ্লব ও যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলামকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কারের বিষয়ে রংপুর মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুর হোসেন সুজন বলেন, আমরা সন্ধ্যায় কেন্দ্রীয় নেতাদের মাধ্যমে তিনজনের সাময়িক বহিষ্কারের বিষয়টি জানতে পেরেছি। এটি আমাদের দলের সবার জন্য সতর্ক বার্তা।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন