২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২০ www.24ghonta.news৩০ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ২৮ সফর ১৪৪২ হিজরি

চবিতে পরীক্ষা নেওয়ার দাবিতে মানববন্ধন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০ । ৫:০৯ সন্ধ্যা

চবি প্রতিনিধিঃ করোনা ভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিভিন্ন বিভাগে আটকে থাকা পরীক্ষা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা।

আজ বুধবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তরা বলেন, করোনার কারণে বর্তমানে কোনো কিছুই থেমে নেই। শুধু থেমে আছে শিক্ষা কার্যক্রম। ২-১টি কোর্সের পরীক্ষার জন্য তাদের সবকিছু আটকে আছে। নির্ধারিত সময়ে ফল প্রকাশিত হচ্ছে না। পরীক্ষা অসমাপ্ত থাকায় একদিকে আমরা যেমন অনলাইনে পরবর্তী বর্ষের ক্লাসে অংশ নিতে পারছি না, অন্যদিকে রয়েছে দীর্ঘ সেশনজট আর চাকরির বাজারে পিছিয়ে পড়ার আশংকা। এসময় অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার দাবি জানান তারা।

মানববন্ধন শেষে দ্রুততম সময়ের মধ্যে স্থগিত পরীক্ষাসমূহ নেওয়ার দাবি জানিয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করে শিক্ষার্থীরা।

২৪ ঘণ্টা/রিহাম/মেহদী

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন