ঝালকাঠি প্রতিনিধি: প্রজনন মৌসুমে ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে মা ইলিশ রাক্ষায় নিষেধাজ্ঞার দ্বিতীয় দিনে বুধবার দিবাগত রাত ১২ পরে ঝালকাঠির সুগন্ধ ও বিষখালী নদীতে পুলিশ সুপারের নেতৃত্বে অভিযানে নামে জেলা পুলিশর একটি দল। ভোর রাত পর্যন্ত চলে এ অভিযানে কোনো জেলেকে নদীতে জাল ফেলতে দেখা যায়নি।
মা ইলিশ রক্ষা অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, ডিবির অফিসার ইনচার্জ ইকবাল বাহার খান, নলছিটি থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিম তালুকদারসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন জানান, প্রজনন মৌসুমের জেলেরা যেন নদীতে নেমে ইলিশ শিকার করতে না পারে সে ব্যাপারে জেলা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্য করে কেউ যদি নদীতে ইলিশ শিকার করতে নামে তাহলে তার বিরুদ্ধে আইনাগত ব্যবস্থা নেয়া হবে।
প্রসঙ্গত প্রধান প্রজনন মৌসুমে ডিমওয়ালা ইলিশ রক্ষা কর্মসূচির আওতায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। যা আগামী ৪ নভেম্বর পর্যন্ত টানা ২২ দিন বলবৎ থাকবে। এ সময়ে ইলিশ মাছ পরিবহন, মজুদ, বাজারজাতকরণ বা বিক্রিও নিষিদ্ধ করা হয়েছে।
২৪ঘণ্টা/এন এম রানা/আতাউর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০ । ৫:০৮ সন্ধ্যা