২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২০ www.24ghonta.news৩০ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ২৮ সফর ১৪৪২ হিজরি

পুকুর ভরাটের দায়ে সলিমপুর ইউপি চেয়ারম্যানকে ৩ লক্ষ টাকা জরিমানা

পুকুর ভরাটে সলিমপুর ইউপি চেয়ারম্যান
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০ । ৯:৩৫ রাত

২৪ ঘণ্টা সীতাকুণ্ড প্রতিনিধি : পরিবেশের ক্ষতি সাধন করে পুকুর ভরাটের অপরাধে সীতাকুণ্ড উপজেলার ১০ নং সলিমপুর ইউনিয়নের চেয়ারম্যান সালাউদ্দিন আজিজকে ৩ লক্ষ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়।

আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে শুনানি শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন এ জরিমানা করেন।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ধারা ৭ এর আলোকে পুকুর ভরাট করে পরিবেশের ক্ষতি সাধন করার অপরাধে উক্ত জরিমানা করা হয়েছে বলে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

তিনি বলেন, সীতাকুণ্ড উপজেলার ১০নং সলিমপুর ইউনিয়নের দক্ষিণ সলিমপুর মৌজার কাজিবাড়ির নুর মোহাম্মদের বাড়ির পুকুর ভরাট করার অপরাধে চেয়ারম্যান সালাউদ্দীন আজিজকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে তাহার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জরিমানা বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান সালাউদ্দীন আজিজ জানান, একটি কুচক্রিমহল তার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরকে মিথ্যা তথ্য দিয়ে এই ঘটনাটি ঘটিয়েছে।

২৪ ঘণ্টা/কামরুল/রাজীব

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন