২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২০ www.24ghonta.news৩০ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ২৮ সফর ১৪৪২ হিজরি

ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০ । ১০:৩০ রাত

ঝালকাঠি জেলা প্রতিনিধি : ঝালকাঠির নলছিটিতে মা ইলিশ রক্ষায়, নিষেধাজ্ঞার দ্বিতীয় দিনে কার্যক্রমের অংশ হিসেবে উপজেলা প্রশাসনের কয়েকটি টিম বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিনভর নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমান কারেন্ট জাল জব্দ করেছে।

প্রতিবছরের ন্যায় ইলিশ শিকার,পরিবহন ও সংরক্ষনে নিষেধাজ্ঞা শুরু হলেও এবারে প্রশাসনের তাৎপরতা অতীতের যে কোন সময়ের চেয়ে জোরদার করা হয়েছে।

উপজেলা নিবার্হী(ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোঃসাখাওয়াত হোসেন’র প্রচেষ্টায় এবারে অভিযান পরিচালনার জন্য একটি হাই স্পিড বোট প্রশাসনের সাথে যুক্ত হয়েছে।

অভিযানে উপজেলা নির্বাহী (ভারপ্রাপ্ত) কর্মকর্তার সাথে ছিলেন সহকারী মৎস্য কর্মকর্তা রমনী কান্ত মিস্ত্রি, নলছিটি থানায় কর্মরত এএসআই অনিক সিদ্দিকীসহ উপজেলা মৎস্য বিভাগের এসএম সোয়েব ও শাহিন পঞ্চায়েত।

জব্দকৃত কারেন্ট জাল নলছিটি শহরের ফেরিঘাট সংলগ্ন এলাকায় বসে পুড়িয়ে ফেলা হয়। তবে অভিযানের সময় কোন জেলে আটক করা যায়নি। এছাড়া জব্দকৃত মাছ পাশ্ববর্তী ইয়াতিম খানায় পৌছে দেওয়া হয়েছে ।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোঃ সাখাওয়াত হোসেন বলেন, নিষেধাজ্ঞা শতভাগ বাস্তবায়ন করতে চাই, কাউকে নদীতে অবৈধ ভাবে জাল ফেলতে দেওয়া যাবেনা। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

২৪ ঘণ্টা/রিহাম

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন