২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১৬ অক্টোবর ২০২০ www.24ghonta.news১ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ২৯ সফর ১৪৪২ হিজরি

সীতাকুণ্ডের বার আউলিয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০ । ১০:২২ রাত

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৩৫) এক ব্যক্তি নিহত হয়েছে।

শুক্রবার(১৬ অক্টোবর) রাত সাড়ে ৮ টার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়াস্থ ডং ব্যাং মিলের সন্নিকটে রেললাইনে এঘটনা ঘটে।

জানা যায়, অজ্ঞাত ব্যক্তিটি রেললাইন ধারে হেঁটে যাওয়ার সময় দ্রুতগতির ট্রেন তাকে ধাক্কা দিলে গুরুত্বর আহত হয়ে রেল লাইনের পাশে পড়ে থাকে। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে গিয়ে হাসপাতাল নেওয়ার প্রস্তুতি নিলে ওই ব্যক্তি মারা যায়।

এব্যাপারে সীতাকুণ্ড রেলওয়ে পুলিশের এসআই মঞ্জুরুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করি। লাশের পরিচয় পাওয়া যায়নি।

২৪ ঘণ্টা/রিহাম/দুলু

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন