২৪ ঘন্টা নিউজ
শনিবার ১৭ অক্টোবর ২০২০ www.24ghonta.news২ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ১ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি

তথ্যমন্ত্রী করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৭ অক্টোবর, ২০২০ । ১:০৬ রাত

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন।

তথ্যমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মীর আকরাম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

মীর আকরাম হোসেন জানিয়েছেন, করোনায় আক্রান্ত হলেও তার শারীরিক অবস্থা ভালো আছে। তিনি সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, করোনার শুরু থেকে সরকার ও দলের বিভিন্ন কর্মসূচিতে স্বাস্থ্যবিধি মেনে সক্রিয় অংশ গ্রহণ ছিল তথ্যমন্ত্রীর। এমনকি নির্বাচনী এলাকা রাঙ্গুনিয়াসহ চট্টগ্রামের বিভিন্ন কর্মসূচিতেও সরব ছিলেন চট্টগ্রামের এ কৃতি সন্তান।

২৪ ঘণ্টা/রিহাম

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন