২৪ ঘন্টা নিউজ
শনিবার ১৭ অক্টোবর ২০২০ www.24ghonta.news২ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ১ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি

নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী আনোয়ারায় বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৭ অক্টোবর, ২০২০ । ৫:২৬ সন্ধ্যা
আনোয়ারা প্রতিনিধি: ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে শনিবার (১৭ অক্টোবর) আনোয়ারা উপজেলার ১১টি ইউনিয়নে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক দূরত্ব বজায় রেখে, স্বাস্থ্যবিধি মেনে দেশের সব বিটে একযোগে শনিবার সকাল ১০টায় ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশ আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আনোয়ারা থানা পুলিশ,জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সামাজের মান্যগন্য ব্যক্তি।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ দুলাল মাহমুদ বলেন,সামাজিক শৃঙ্খলা এবং জনগণের শান্তি ও নিরাপত্তা বিধানকল্পে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি লক্ষ্যে সারা দেশে একযোগে বিট পুলিশিং সমাবেশে আয়োজন করা হয়।আনোয়ারা উপজেলার ১১টি ইউনিয়নে বিভিন্ন স্থানে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৪ঘণ্টা/এন এম রানা/জাবেদুল
প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন