২৪ ঘন্টা নিউজ
শনিবার ১৭ অক্টোবর ২০২০ www.24ghonta.news২ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ১ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি

রাউজানের ডাবুয়ায় তিন শতাধিক হত দরিদ্রদের মাঝে ফজলে করিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ সহায়তা প্রদান

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৭ অক্টোবর, ২০২০ । ৫:৩৮ সন্ধ্যা

রাউজান প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে এবি এম ফজলে করিম চৌধুরী ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় তিন শতাধিক হত দরিদ্র পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। ১৭ অক্টোবর শনিবার দুপুরে উপজেলার ২ নং ডাবুয়া ইউনিয়নের উত্তর হিংগলা হযরত মুছা শাহ্ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ হিংগলা এলাকায় পৃথক দুই অনুষ্ঠানে এই ত্রাণ সহায়তা বিতরণ করা হয়। এ সময় প্রতিটি পরিবারকে দশ কেজি করে চাউল দেওয়া হয়।

রাউজান উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি, সমাজসেবক কামরুল হাসান বাহাদুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এ বি এম ফজলে করিম চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও রাউজানের সাংসদ পুত্র ফারাজ করিম চৌধুরী।

শহিদুল ইসলাম মামুন ও যুবলীগ নেতা সাবের হোসেনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সি.সহ সভাপতি আনোয়ার ইসলাম, রাউজান পৌর প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, ডাবুয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান চৌধুরী লালু, উপজেলা আ.লীগের সহ সভাপতি ইরফান আহমেদ চৌধুরী,দপ্তর সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম।

উপস্থিত ছিলেন ইউনিয়ন আ.লীগ নেতা মনসুর আহমেদ,মোহাম্মদ জাফর, হুমায়ুন আহমেদ, শাহাদাত হোসেন টিপু, টিপু সুলতান,মোহাম্মদ দৌলত, ইউপি সদস্য মাহমুদ ,আজাদ হোসেন,
ছাত্রলীগ নেতা আবু মোরশেদ চৌধুরী, যুবলীগ নেতা আসাদ হোসেন, ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন, সাজ্জাদ মাহমুদ জমির উদ্দিন নেজাম, বিপলু, আলী আকবর প্রমুখ।

২৪ঘণ্টা/এন এম রানা/নেজাম

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন