২৪ ঘন্টা নিউজ
শনিবার ১৭ অক্টোবর ২০২০ www.24ghonta.news২ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ১ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি

ফটিকছড়িতে অবৈধ বালুর মহালে অভিযান: ড্রেজার মেশিন ও বালু জব্দ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৭ অক্টোবর, ২০২০ । ৮:১৮ রাত

ফটিকছড়ি প্রতিনিধি : ফটিকছড়ির পূর্ব ধর্মপুরের সত্তার খাল থেকে অবৈধভাবে বালু তোলার সময় চারটি ড্রেজার ও উত্তোলন করা বালু জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সায়েদুল আরেফিন ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক।

উপজেলা নির্বাহী অফিসার সায়েদুল আরেফিন বলেন, দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তি প্রশাসনকে ফাঁকি দিয়ে সত্তার খালে মেশিনের মাধ্যমে বালু উত্তোলন করে আসছিল। আজকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান টের পেয়ে তারা পালিয়ে যায়। এ সময় চারটি ড্রেজার মেশিন ও কয়েক হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।

২৪ ঘণ্টা/রিহাম/জুনায়েদ

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন