২৪ ঘন্টা নিউজ
রবিবার ১৮ অক্টোবর ২০২০ www.24ghonta.news৩ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ২ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি

নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অপরাধে ঝালকাঠিতে দুই জেলের কারাদণ্ড

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৮ অক্টোবর, ২০২০ । ১১:২২ রাত

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অপরাধে দুই জেলেকে আটক করে এক বছরের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১৮ অক্টোবর) জেলা প্রশাসন, পুলিশ ও কোষ্টগার্ডের যৌথ অভিযানে বিষখালী নদী থেকে মা ইলিশ শিকারের সময় উজ্জল ও আবুল কালাম নামে দুই জেলেকে আটক করা হয়। এ সময় বেশ কিছু কারেন্ট জাল জব্দ করা হয়।

পরে ভ্রম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তাছবীর হোসেন ঐ দুই জেলেকে এক বছর করে কারাদন্ড প্রদান করেন। আটককৃত জেলেরা হলো জেলা সদরের কিস্তাকাঠি আবাসন এলাকার বাসিন্দা। জব্দকৃত জালগুলো জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আজ সকালে পুড়িয়ে ফেলা হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তাছবীর হোসেন বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে কিছু অসাধু জেলে নদীতে নেমে ইলিশ শিকার করছিল। এ সময় উজ্জল ও আবুল কালামকে আটক করতে পারলেও অন্যরা পালিয়ে যায়। পরে ভ্রম্যমাণ আদালতে তাদেরকে এক বছর করে কারাদন্ড দেয়া হয়।

২৪ ঘণ্টা/ইমু/আতাউর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন