২৪ ঘন্টা নিউজ
সোমবার ১৯ অক্টোবর ২০২০ www.24ghonta.news৪ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ৩ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি

সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় কক্সবাজারের ব্যক্তি নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৯ অক্টোবর, ২০২০ । ১২:২৫ দুপুর

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে সড়ক দূর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছে। নিহতের নাম মোঃ শামসুল আলম (৫৫)।

আজ সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৮ টার সময় উপজেলার বাড়বকুণ্ড বাজারের মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত শামসুল আলম কক্সবাজারের পেকুয়া থানার মিয়াপাড়া গ্রামের মোহাম্মদ আলীর পুত্র। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে।

জানা যায়, রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রামমুখী একটি ট্রাক ওই ব্যক্তিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে সে প্রাণ হারান। খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ তাশারফ হোসেনের নেতৃত্বে টিম লাশটি উদ্ধার করে হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

বিষয়টি নিশ্চিত করে বার আউলিয়া হাইওয়ে থানার এসআই আবুল হাসনাত বলেন, সড়ক দূর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছে। তার বাড়ি কক্সবাজার। ট্রাকটি আটক করা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

২৪ ঘণ্টা/রিহাম/দুলু

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন