২৪ ঘন্টা নিউজ
সোমবার ১৯ অক্টোবর ২০২০ www.24ghonta.news৪ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ৩ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি

ঝালকাঠিতে মা ইলিশ শিকারের অপরাধে ৫ জেলের কারাদন্ড

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৯ অক্টোবর, ২০২০ । ৬:২৯ সন্ধ্যা
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে রবিবার (১৮,অক্টোবর) দিন-রাত ২৪ ঘণ্টা অভিযান চালিয়ে ৫ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। তাদের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় নদী থেকে ৩৪ হাজার মিটার কারেন্ট জাল ও ৫০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন জেলা মৎস্য কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝা, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন, রাজাপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অনুজা মণ্ডল, এনডিসি আহমেদ হাছান ও নলছিটি সহকারী মৎস্য কর্মকর্তা রমনী কান্ত মিস্ত্রি।
জেলা মৎস্য কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝা জানান, অভিযানের মধ্যেও সুগন্ধা ও বিষখালী নদীতে জাল ফেলে মা ইলিশ ধরছিল জেলেরা। জেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও পুলিশের যৌথ অভিযানে রাজাপুর থেকে ৪ জন এবং নলছিটি থেকে ১ জেলেকে আটক করা হয়। তাদের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা ৫০ কেজি ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। জালগুলো ডিসি পার্কে নদীর তীরে পুড়িয়ে ফেলা হয়।
২৪ঘণ্টা/এন এম রানা/আতাউর
প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন