২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২০ অক্টোবর ২০২০ www.24ghonta.news৫ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ৪ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি

কর্ণফুলীতে উপর্নিবাচনে বিজয়ী নুরুল হক চৌধুরী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০ । ৮:০৬ রাত

কর্ণফুলী প্রতিনিধি: উপজেলার জুলধা ইউপি’র ৯ নং ওয়ার্ডে উপনির্বাচনে মঙ্গলবার সারদিন ভোট গ্রহণ শেষে নিকটতম প্রতিদ্বন্ধী মুহাম্মদ জয়নুল আবেদীন (টিউবওয়েল) প্রতীক থেকে ৪৪ ভোট এগিয়ে বেসরকারি ভাবে জুলধা ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন মোহাম্মদ নুরুল হক চৌধুরী।

১৫৩৫ ভোটারের ৯ নং ওয়ার্ডের এই উপনির্বাচনে বিজয়ী মোহাম্মদ নুরুল হক চৌধুরী (আপেল) প্রতীকে পেয়েছেন ৫৮০ ভোট, মোহাম্মদ জয়নুল আবেদনী (টিউবওয়েল) ৫৩৬ ভোট, মোঃ নাজের (বৈদ্যুতিক পাখা) ১৪ ভোট পেয়েছেন।

কর্ণফুলী উপজেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুল শুক্কুর ২৪ঘণ্টা ডট নিউজকে বিষটি নিশ্চিত করে বলেন, জুলধা ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের উপনির্বাচনে আপেল প্রতীক নিয়ে মোহাম্মদ নুরুল হক চৌধুরী সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হোন। ভোট কেন্দ্রে ভোট পড়ার হার ছিল ৭৫.১৭ শতাংশ। উল্লেখ্য, বর্তমানে জুলধা ইউনিয়ন পরিষদের মেয়াদ সামনের বছরের এপ্রিল-মে দিকে শেষ হবে।

২৪ঘণ্টা/এন এম রানা/রিয়াজ

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন