২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২০ অক্টোবর ২০২০ www.24ghonta.news৫ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ৪ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি

খাগড়াছড়িতে মাদকের টাকার জন্য মাকে পিটিয়ে হত্যা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০ । ৯:২৯ রাত

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মাদকের টাকা জন্য মাকে পিটিয়ে হত্যার অভিযোগে মাদকাসক্ত ছেলেকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি দেব মাস্টার পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধার নাম কুলসুম বেগম (৯৭)। আটককৃত ব্যক্তির নাম মো. মিজানুর রহমান প্রকাশ কালার বাপ (৪০)। মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. শাহ নুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বিকেলে বাড়িতে এসে এক হাজার টাকা চায় মিজানুর রহমান। এ সময় টাকা নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে বৃদ্ধা মাকে লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত, কিলঘুষি এবং আচাড় দেয়। একপর্যায়ে স্ত্রীকে রক্ষা করতে এলে বাবাকে মারধর করে মাদকসেবী ছেলে। মিজান দীর্ঘদিন ধরে বিভিন্ন মাদক সেবন করায় মা-বাবা তাকে টাকা দিতে অস্বীকৃতি জানিয়েছিল। স্থানীয়রা আহতাবস্থায় নিহত বৃদ্ধা ও তার স্বামীকে মাটিরাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পথে কুলসুম বেগমের মারা যায়।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) মো. শাহ নুর আলম জানান, ঘাতক ছেলেকে স্থানীয়দের সহায়তায় আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সকালে খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হবে।
২৪ ঘণ্টা/রিহাম/প্রদীপ

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন