২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২০ অক্টোবর ২০২০ www.24ghonta.news৫ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ৪ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি

জনগণের নৌকার বিজয় নিশ্চিত করব জনগণকে নিয়েই: মেয়র প্রার্থী রেজাউল

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০ । ৯:৪৫ রাত

আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরীর সমর্থনে মতবিনিময় সভা স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। ৩৮ নং দক্ষিন মধ্য হালিশহর ওয়ার্ড আওয়ামী লীগ সংশ্লিষ্ট ওয়ার্ডের বিভিন্ন কেন্দ্রের জন্য গঠিত নির্বাচনী কার্যক্রম পরিচালনা কমিটির নেতৃবৃন্দদের নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চসিক মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী বলেছেন, সকলকে দায়িত্ব নিয়ে ভোটারদের কাছে গিয়ে আওয়ামী লীগের উন্নয়ন কর্মকান্ডকে তুলে ধরতে হবে। পাহাড়, নদী ও সমুদ্র বেষ্টিত অপরূপা চট্টগ্রামের অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা ৩৮ নং ওয়ার্ড। এলাকার পরিকল্পিত উন্নয়নের স্বার্থে অত্যন্ত সচেতনতার সাথে তাদের প্রতিনিধি নির্বাচন করবেন। আমরা যদি চলমান উন্নয়ন কর্মকান্ডের সাথে আগামীর পরিকল্পনা তুলে ধরতে পারি, ভোটাররা আওয়ামী লীগ ও জন নেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকেই মেয়র ও কাউন্সিলর মনোনীত করবেন।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, এবারই প্রথম আমরা আমাদের মেয়র নির্বাচনে স্বাধীনতা, গণতন্ত্র ও উন্নয়নের প্রতিক নৌকায় ভোট দেয়ার সুযোগ পেতে যাচ্ছি। জনগনকে নিয়েই জনগনের ভোট আদায় করে গনমানুষের প্রতিক নৌকার বিজয় নিশ্চিত করব।

ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এম হাসান মুরাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের সদস্য গোলাম মোহাম্মদ চৌধুরী, আফরোজা কালাম, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ হাসান, শাহনেওয়াজ চৌধুরী, হাজ্বী আবু নাছের, কামাল উদ্দিন, জাহিদুল আলম মিন্টুসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

২৪ ঘণ্টা/রিহাম

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন