২৪ ঘন্টা নিউজ
বুধবার ২১ অক্টোবর ২০২০ www.24ghonta.news৬ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ৫ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি

হালদা নদী থেকে ৯ কেজি ওজনের মৃত কাতলা উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২১ অক্টোবর, ২০২০ । ৭:৪১ রাত

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর কেরামতলির বাঁক এলাকা থেকে একটি কাতলা মাছ মৃত অবস্থায় উদ্ধার হয়েছে। ৩৪ সেমি দৈর্ঘ্যর কাতলা মাছটির ওজন প্রায় ৯ কেজি। ২১ অক্টোবর সকালে মৃত অবস্থায় মাছটি উদ্ধার হওয়ার পর হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মৃত মাছটি পাশ্ববর্তী স্থানে পুঁতে ফেলার নির্দেশ দেন।

মাছটির দেহের নীচের দিকে একটি আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান হালদা বিশেষজ্ঞ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনজুরুল কিবরীয়া।

সর্বশেষ গত ১২ অক্টোবর মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের আজিমের ঘাট এলাকা থেকে মৃত ও অনেকটা অর্ধগলিত একটি ডলফিন উদ্ধার করা হয়। যার দৈর্ঘ্য ৪৬ ইঞ্চি।

২৪ ঘণ্টা/রিহাম/নেজাম

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন