২৪ ঘন্টা নিউজ
বুধবার ২১ অক্টোবর ২০২০ www.24ghonta.news৬ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ৫ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি

বরিশালে স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবীতে মানববন্ধন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২১ অক্টোবর, ২০২০ । ৬:১১ সন্ধ্যা
বরিশাল ব্যুরো: বরিশাল নগরীর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে বুধবার সকাল ১০ টায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে একযোগে ৬৪ জেলার অনূরূপ বাংলাদেশ স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতি, বরিশাল জেলা শাখার উদ্যোগে স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা জাতীয়করনের দাবীতে এক মানববন্ধন পরবর্তী স্মারক লিপি প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন বাংলাদেশ স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বরিশাল জেলা সভাপতি মাওঃ মোঃ বশির উল্লাহ আতাহারী। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,বাংলাদেশ স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতি বিভাগীয় উপদেষ্টা অধ্যক্ষ মাওঃ আব্দুল কাদের মাল, বাকেরগঞ্জ উপজেলা সভাপতি মাওঃ মজিবুর রহমান, বাবুগঞ্জ উপজেলা প্রতিনিধি মাওঃ মিজানুর রহমান, মাওঃ আবদুর রহমান, মেহেন্দিগঞ্জ উপজেলা সভাপতি মাওঃ রুহুল আমিন,মূলাদী উপজেলা সভাপতি মাওঃ বেল্লাল হোসেন, মাওঃ মোসাদ্দেক বিল্লাহ সাইফি, জেলা সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শাহজালাল হাওলাদার প্রমুখ।
মানববন্ধনে উপরোক্ত বক্তারা বলেন, স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা শিক্ষকরা দীর্ঘ ৩৪ বছর যাবত বিনা বেতনে চাকুরী করছেন।চরম মানবিক জীবন যাপন করছেন। একই সাথে সমমান রেজিষ্ট্রি প্রাইমারী স্কুল ইতিমধ্যে জাতীয়করণ করা হয়েছে।এখন স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা জাতীয়করণ সময়ের দাবী। মানববন্ধন পরবর্তী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করেন নেতৃবৃন্দ।
২৪ঘণ্টা/এন এম রানা/আবু সাঈদ
প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন