ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির সুগন্ধা নদী থেকে কিছু অসাধু প্রভাবশালীরা ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে ঝালকাঠির সুগন্ধা নদীর বিভিন্ন স্পট থেকে বালু উত্তোলন করে আসছে।
২০১০ সালে বালু উওোলন নীতিমালায় যন্ত্রচালিত মেশিন দিয়ে ড্রেজিং পদ্ধতিতে নদীর তলদেশ থেকে বালু উওোলন করা নিষিদ্ধ করা হয়েছে! অথচ এক্ষেএে বালু দস্যুরা সরকারি আইন অমান্য করে অনবরত ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উওোলন করছে।
মঙ্গলবার (২০,অক্টোবর) জেলা প্রশাসন অভিযান চালিয়ে সুগন্ধা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪ জনকে ১বছরের সশ্রম কারাদন্ড ও ১টি ড্রেজার এবং ২টি বলগেট আটক করেছে। জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এনডিসি আহমেদ হাছান এ অভিযানে নেতৃত্ব দেন। যিনি ঝালকাঠিতে যোগদান করে এ ভাবে তার কাজের মাধ্যমে সততা ও নিষ্ঠার পরিচয় দিয়ে যাচ্ছেন। তাই তিনি অনেক অল্প সময়ের মাধ্যেই ঝালকাঠিবাসির কাছে জেলা প্রশাসনের একজন সৎ ও পরিশ্রমী কর্মকর্তা হিসাবে পরিচিতি লাভ করেন। এই বালু সিন্ডিকেটের অবৈধ বালু উত্তোলনের কারনে সুগন্ধা বিষখালি নদীর গ্রামের পর গ্রাম ভেঙ্গে যাচ্ছে। এদের কারনে কত নিরীহ ও কৃষক পরিবার সব কিছু হারিয়ে সর্বহারা হয়েছে।
এ অভিযানে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট অবৈধ বালু উত্তোলনের দায়ে মোঃ জালাল (৬৫) পিতা মোঃ আবুল কালাম সাং পুখরীজানা রাজাপুর, মোঃ রাসেল খান(২২) পিতা মোঃবজলু খান সাং ছোটবিধাই পটুয়াখালী সদর, মোমিন হাওলাদার(৩৫) পিতা নূর মোহাম্মাদ হাং সাং পিংরি রাজাপুর। মহসিন(৩৫) পিতা তানজের আলী সাং কজিরখালী, আমতলী বরগুনা প্রত্যেককে ১ বছর করে সাজা দেন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এনডিসি মোঃ আহমেদ হাছান জানান, মঙ্গলবার ঝালকাঠি সুগন্ধা নদীতে অভিযান চালিয়ে ৫ জন বালু শ্রমিককে বালু উত্তোলনের সময় আটক করা হয় এবং একটি বালু উত্তোলনের ড্রেজার ও দুটি বালু বহনকারী ভলগেট জব্দ করা হয়। এদের মধ্যে ৪ জন প্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের কে ১বছর করে কারাদন্ড দেওয়া হয় এবং একজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাকে পরবর্তিতে এ ধরনের অপরাধে না জড়ানোর প্রতিশ্রুতি দেয়ায় ভাইয়ের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে এই অভিযানের নির্দেশ দেয়ায় নদী ভাঙ্গলকুলের অসহায় জনসাধারণ ঝালকাঠি জেলা প্রশাসক মোঃজোহর আলীকে ধন্যবাদ জানিয়ে অব্যহত রাখার অনুরোধ করেছে।
২৪ঘণ্টা/এন এম রানা/আতাউর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২১ অক্টোবর, ২০২০ । ৭:৩৬ রাত