২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২২ অক্টোবর ২০২০ www.24ghonta.news৭ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ৬ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি

সীতাকুণ্ডের এ.এম.এন শিপ ইয়ার্ডকে পরিবেশের জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০ । ৭:৪০ রাত

সীতাকুণ্ড প্রতিনিধি : পরিবেশের শর্ত ভঙ্গ এবং ক্ষতি সাধন করার অপরাধে সীতাকুণ্ডের এ এম এন শীপ ব্রেকিং ইয়ার্ডকে বিশ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়।

আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) শুনানি শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন এ জরিমানা করেন।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ধারা ৭ এর আলোকে পরিবেশ ছাড়পত্রের শর্ত ভঙ্গ এবং পরিবেশের ক্ষতি সাধন করার অপরাধে সীতাকুণ্ডের এ এম এন শীপ ব্রেকিং লিমিটেডকে জরিমানা করা হয়েছে বলে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

তিনি বলেন, উক্ত শিপ ব্রেকিং ইয়ার্ড পরিবেশ ছাড়পত্রের শর্ত ভঙ্গ করেছে এছাড়া তারা পরিবেশের ক্ষতি সাধন করেছে। এই অপরাধে প্রতিষ্ঠানের কর্মকর্তাকে শুনানীতে ডাকা হয়। শুনানীকালে প্রতিষ্ঠানকে বিশ হাজার টাকা জরিমানা করা হয় এবং এ জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

২৪ ঘণ্টা/রিহাম/দুলু

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন