২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২৩ অক্টোবর ২০২০ www.24ghonta.news৮ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ৭ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি

রাউজানের পশ্চিম গুজরায় ছৈয়দুল হক শাহ (রহঃ) স্মৃতি সংসদের উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০ । ১০:২৪ সকাল

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে শাহ সুফি ছৈয়দুল হক শাহ (রহঃ) স্মৃতি সংসদের উদ্যোগে পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপন উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্টিত হয়।

২২ অক্টোবর (বৃহস্পতিবার) রাতে পশ্চিম গুজরা ইউনিয়নের মগদাই দক্ষিণ কুল ছৈয়দুল হক শাহ (রহঃ) এর পুরাতন বাড়ি সংলগ্ন মাঠে আলা মিয়া মাতব্বর বাড়ি, হাজী জহির মোল্লার বাড়ি,ছৈয়দুল হক শাহ (রহঃ) এর পুরাতন বাড়ি, মুহাম্মদ আলী সিকদার বাড়ির যৌথ আয়োজনে মাহফিলে প্রধান অতিথি ছিলেন আলিফ হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক, সমাজসেবক জয়নাল আবেদীন।

সমাজসেবক আলহাজ্ব সৈয়্যদ আহম্মদের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন চান্দঁগাও দরবারে বারিয়ার শাহজাদা মুফতি সৈয়্যদ মুহাম্মদ মোকারক বারী। বিশেষ অতিথি ছিলেন পশ্চিম গুজরা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য ইসমাইল হোসেন, রাউজান প্রেস ক্লাবের সহ সভাপতি সাংবাদিক নেজাম উদ্দিন রানা, সমাজসেবক মোঃ সালাউদ্দীন। বিশেষ বক্তা ছিলেন মাওলানা হাফেজ সরোয়ার উদ্দীন আলকাদেরী, মাওলানা হাফেজ হুমায়ুন কবির আলকাদেরী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হারুন, জাহেদ, সেলিম উদ্দীন, আরাফাত, এরশাদ, রিদুয়ান, মিজান, জাহাঙ্গীর, হান্নান, ওসমান, আজিজ, এমরাজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, প্রিয় নবীজীর আদর্শের মাঝে নিহিত আছে ইহকালিন শান্তি ও পরকালীন মুক্তির সোপান। তাই আল্লাহর প্রিয় হাবিবের আদর্শ ধারণ করে সত্য ও ন্যায়ের পথে জীবনকে পরিচালিত করতে হবে।

২৪ ঘণ্টা/রিহাম/নেজাম

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন