২৪ঘণ্টা নিউজ ডেস্ক: আগামী ২৪ অক্টোবর শনিবার বিকাল ৪ টায় আন্দরকিল্লাস্থ পুরাতন সিটি কর্পোরেশন ভবনে মুক্তিযুদ্ধের সম্মুখ সারির সংগঠন ও জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, উত্তরজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মরহুম আলহাজ্ব ডা. এ এম এম জাকেরিয়া চৌধুরীর ৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বরণ সভা অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি।
এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম মহানগর ও উত্তর-দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিশিষ্ট নেতৃবৃন্দ ছাড়াও মুক্তিযোদ্ধা সংগঠকগণ, সাংবাদিক, সাংস্কৃতিক, ছাত্র ও যুব সংগঠকের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। ডাঃ এ এম এম জাকেরিয়া চৌধুরী স্বরণসভা পরিষদের পক্ষ থেকে অনুষ্ঠানকে সফল করতে সকলকে উপস্থিত থাকার জন্য সবিনয়ে আহ্বান জানিয়েছেন।
২৪ঘণ্টা/এন এম রানা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০ । ৭:২০ রাত