২৪ঘণ্টা নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগর যুবলীগের সিনিয়র সদস্য আসহাব রসুল চৌধুরী জাহেদ এর গর্বিত পিতা, মুক্তিযুদ্ধের সম্মুখ সারি সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহযোগী, শিক্ষা ও ধর্মানুরাগী, দানবীর প্রয়াত ডাঃ এ.এম এম জাকেরিয়া চৌধুরী’র ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের কবর জিয়ারত শেষে উনার কর্ম ও কৃতিত্বে স্বীকৃত নগরীর কাজির দেউরী মোড়ে ডাঃ জাকারিয়া চৌধুরী’র স্মৃতি ফলকে শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক মোঃ মহিউদ্দিন বাচ্চু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর যুবলীগের সদস্য যথাক্রমে সরোয়ার মোরশেদ কচি, হাফিজ উদ্দিন আনসারী, সাইফুল ইসলাম, বেলায়েত হোসেন বেলাল, একরাম হোসেন, আনজুমান আরা আনজু, শাখাওয়াত হোসেন স্বপন, মাসুদ রেজা, আবু সায়েদ জন, শহীদুল ইসলাম মকবুল, অধ্যাপক কাজী মুজিবর রহমান, রণজিৎ দে, মোঃ হাবিব উল্ল্যাহ নাহিদ, নুরুল আনোয়ার, শহীদুল ইসলাম শামীম, সালেহ আহমেদ দিগল, আবদুল রাজ্জাক দুলাল, আহসাব রসুল চৌধুরী জাহেদ, নাছের তালুকদার, আবদুল আজিম, মঈনুল ইসলাম রাজু, বি. কে চন্দ্র, আবু বক্কর চৌধুরী, আর. কে মল্লিক, ভি.পি ওয়াসিম উদ্দিন, তৌফিক আহমদ চৌধুরী, বেলায়েত হোসেন চৌধুরী রুবায়েত, জাবেদ খান, সনত বড়–য়া, আবু বক্কর সিদ্দিকী, তৌহিদ আজিজ, আজিজ উদ্দিন চৌধুরী, ইকবাল ইকরাম চৌধুরী শামীম, আমানত উল্লাহ ডিউক, মেজবাহ উদ্দিন নোবেল, সাইফুর রহমান রাজু, মো. কফিল উদ্দিন, আবতাব উদ্দিন রুবেল, বিজিএমই’র সাবেক পরিচালক সৈয়দ নজরুল ইসলাম, সাবেক ছাত্রনেতার মধ্যে উপস্থিত ছিলেন মির্জা আহমেদ, আবু নাছের চৌধুরী আজাদ, মোঃ হেলাল। ওয়ার্ড যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে শওকত আলী, মোঃ আফছার উদ্দিন, অধ্যাপক নাজিম উদ্দিন, আবুল কালাম আবু, মো. আযম, এম. এ আজিজ, মান্না বিশ্বাস, আতিকুল্লা, আনিছুর রহমান মানিক, আবুল বশর, আখারুজ্জামান, সাজু বিশ্বাস প্রমুখ।
২৪ঘণ্টা/এন এম রানা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০ । ৭:৩৮ রাত