২৪ ঘন্টা নিউজ
সোমবার ২৮ অক্টোবর ২০১৯ www.24ghonta.news১৩ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ২৯ সফর ১৪৪১ হিজরি

দাফনের ২৫ দিন পর কলেজছাত্রের লাশ উত্তোলন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯ । ৬:৫৯ সন্ধ্যা

চট্টগ্রামের লোহাগাড়ায় দাফনের ২৫ দিন পর কলেজছাত্র মোসাদ্দেক হোসেন ফালুর লাশ ময়নাতদন্তের জন্য উত্তোলন করা হয়েছে।

ফালু ওই এলাকার আমিনুল হকের পুত্র। তিনি চট্টগ্রাম শহরের হাজী মুহাম্মদ মহসিন কলেজের মাস্টার্সের ছাত্র ও কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন বলে জানা যায়।

সোমবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় উপজেলার পুটিবিলা মাওলানা পাড়ার পারিবারিক কবরস্থান থেকে এ লাশটি উত্তোলন করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পদ্মাসন সিংহ।

তিনি বলেন, নিহত ফালুর স্বজনদের সন্দেহ ছিল তাকে হত্যা করা হয়েছে। প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট আদালতে অভিযোগের ভিত্তিতে লাশটি উত্তোলনের আদেশ দেওয়া হয়। এ আদেশের ভিত্তিতে লাশটি উত্তোলন করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ২ অক্টোবর চট্টগ্রাম নগরীর টাইগারপাস মোড়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয় মোসাদ্দেক হোসেন ফালু। পরদিন ৩ অক্টোবর ময়নাতদন্ত ছাড়াই লোহাগাড়ার পুটিবিলা মাওলানা পাড়ায় পারিবারিক কবরস্থানে লাশের দাফন করা হয়।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন