২৪ ঘন্টা নিউজ
শনিবার ২৪ অক্টোবর ২০২০ www.24ghonta.news৯ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ৮ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি

অসাম্প্রদায়িক চেতনা সমুন্নত রাখতে বিএনপির মহাসচিবের আহ্বান

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৪ অক্টোবর, ২০২০ । ১১:৩৬ রাত

অসাম্প্রদায়িক চেতনা সমুন্নত রাখতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে এ আহ্বান জানান তিনি।

তিনি বলেন, এ দেশের মানুষের ইতিহাস সব ধর্মের মানুষের একসঙ্গে পথচলার ইতিহাস। এ সময় হিন্দু সম্প্রদায়ককে দুর্গাপূজার শুভেচ্ছা জানান মির্জা ফখরুল।

কোভিড-১৯-এর কারণে এবার দুর্গাপূজায় আড়ম্বরে ঘাটতি রয়েছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, দেবীদুর্গা পৃথিবীতে আবির্ভূত হয়েছেন অসুরকে পরাজিত করার জন্য, তেমনি অসুন্দরের বিরুদ্ধে লড়াই করে আমাদের প্রতিষ্ঠা করতে হবে ন্যায় ও সুন্দরকে।

সাবেক প্রতিমন্ত্রী গৌতম চক্রবর্তী, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেলসহ মহানগর বিএনপির নেতাকর্মীরা এ সময় মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন।

২৪ ঘণ্টা/রিহাম

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন