২৪ ঘন্টা নিউজ
রবিবার ২৫ অক্টোবর ২০২০ www.24ghonta.news১০ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ৯ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি

ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে সাম্প্রদায়িক শক্তি অপচেষ্টা চালাচ্ছে: নাছির

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৫ অক্টোবর, ২০২০ । ১২:০৮ রাত

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, হাজার বছর ধরে এই ভুখন্ডে হিন্দু,মুসলমান, বৌদ্ধ, খৃষ্টান পারস্পরিক সৌহার্দ্য,সম্প্রীতি নিয়ে বসবাস করে আসছে। একজনের বিপদে-আপদে,সুখে-দুঃখে অন্যজনের সর্বাত্মক সহযোগিতা অসাম্প্রদায়িক বাঙালির চিরকালীন ঐতিহ্য।এই চেতনাবোধের বেদীমূলে দাঁড়িয়েই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা সূর্য ছিনিয়ে এনেছে।

তিনি বলেন, এই অসাম্প্রদায়িক চেতনাবোধকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলেছে বাংলাদেশ। কিন্তু চিহ্নিত একটি সাম্প্রদায়িক শক্তি বাঙালির এই চিরকালীন সম্প্রীতি বিনষ্ট করতে নানামুখী অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে বিভিন্ন প্রচার প্রপাগান্ডা চালাচ্ছে। আমাদেরকে সেই সাম্প্রদায়িক শক্তির বিষদাঁত ভেঙে দিতে হবে।

বুধবার (২৪ অক্টোবর) গোসাইলডাঙ্গা একতা গোষ্ঠীর উদ্যোগে দুস্হ অসহায় দের মাঝে শারদীয় বস্ত্র বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

একতা গোষ্ঠির পূজা কমিটির লিটন চৌধুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২৮ নং পাঠানতুলি ওর্য়াডের সাবেক কাউন্সিলর আবদুল কাদের,২১ নং জামালখাঁন ওর্য়াডের সাবেক কাউন্সিলর শৈবাল দাশ সুমন,বাবুল দাশ তনয়,উৎপল বিশ্বাস,শিবু চৌধুরী,সুমন দেবনাথ, বিপ্লব কর,সুমন কর,অসিত দে,সবুজ দাশ প্রমুখ।

২৪ ঘণ্টা/রিহাম

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন