২৪ ঘন্টা নিউজ
রবিবার ২৫ অক্টোবর ২০২০ www.24ghonta.news১০ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ৯ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি

আনোয়ারায় চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি আটক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৫ অক্টোবর, ২০২০ । ৫:০৫ সন্ধ্যা
আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা থানার পরৈকোড়া ইউনিয়নের তালসরা গ্রামের যুবক চাঞ্চল্যকর ইয়াছিন হত্যা মামলার অন্যতম আসামী আব্দুল ছবুর (২৭) কে আটক করেছে আনোয়ারা থানা পুলিশ।
রবিবার (২৫শে অক্টোবর) আনুমানিক রাত ১২টার সময় বাকলিয়া থানার কালামিয়া বাজার হইতে ইয়াছীন হত্যা মামলার তদন্ত অফিসার এসআই ইকরামের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে আটক করে। ইয়াসীন হত্যার সঙ্গে জড়িত আটককৃত আসামী একই ইউনিয়নের বাসিন্দা আব্দুর রহিমের ছেলে।
জানা যায়, গত মে মাসের ২৪ তাং কবরস্থানের মালিকানা ও গাছ খাটাকে কেন্দ্র করে আপন চাচাত ভাই বোনদের দ্বারা নির্মমভাবে খুন হয় যুবক ইয়াছিন। এর পরে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ঘটনাস্থল থেকে মাসুদা নামের একজন নারী আসামীকে আটক করা হলেও অন্য আসামীরা পালাতক ছিল। এনিয়ে এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়।
আসামী আটকের বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) দুলাল মাহমুদ জানান, গতকাল ইয়াছীন হত্যা মামলার অন্যতম আসামী আব্দুর ছবুর আটক করা হয়েছে। সে হত্যা মামলার সাথে জড়িত স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পরিবর্তীতে তাকে আদলতে প্রেরণ করা হয়েছে।
২৪ঘণ্টা/এন এম রানা/জাবেদুল
প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন