২৪ ঘন্টা নিউজ
রবিবার ২৫ অক্টোবর ২০২০ www.24ghonta.news১০ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ৯ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি

হাটহাজারীতে অবৈধভাবে পাচারকৃত চিড়াই কাঠ জব্দ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৫ অক্টোবর, ২০২০ । ৫:১৫ সন্ধ্যা
হাটহাজারী প্রতিনিধি: অবৈধভাবে পাচারের সময় প্রায় ৫ লাখ টাকা মূল্যের চিড়াই কাঠ জব্দ করেছে বন বিভাগ। জব্দকৃত কাঠগুলোর মধ্যে রয়েছে গামারি ও আকাশমনি গাছ।
রবিবার ( ২৫ অক্টোবর) হাটহাজারী ১১ মাইল এলাকায় অভিযান চালিয়ে হাটহাজারী ষ্টেশন কর্মকর্তা সৌমেন বড়ুয়া চট্টমেট্রো ট ১১-৯১৩১ নং সম্বলিত একটি ট্রাকসহ এই কাঠ জব্দ করে।
এ ব্যাপারে বন বিভাগ হাটহাজারী ষ্টেশন কর্মকর্তা সৌমেন বড়ুয়া জানান, চট্টগ্রাম উত্তর বন বিভাগের বন কর্মকর্তার নির্দেশনায় অভিযান চালিয়ে অবৈধভাবে পাচারের সময় প্রায় ৫০০ ঘনফুট চিড়াই কাঠ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৫ লক্ষ টাকা। তবে অভিযানের টের পেয়েই চালক পালিয়ে যায়। আটককৃত ট্রাকটির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
২৪ঘণ্টা/এন এম রানা/পারভেজ
প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন