২৪ ঘন্টা নিউজ
রবিবার ২৫ অক্টোবর ২০২০ www.24ghonta.news১০ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ৯ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি

অষ্টম মৃত্যু বার্ষিকী: ফটিকছড়ির মাটি ও মানুষের কল্যাণে রাজনীতি করেছিলেন রফিকুল আনোয়ার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৫ অক্টোবর, ২০২০ । ৬:৩৪ সন্ধ্যা
ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ির সাবেক সংসদ সদস্য আলহাজ্ব রফিকুল আনোয়ারের অষ্টম মৃত্যু বার্ষিকীর আলোচনা সভায় বক্তারা বলেছেন, ফটিকছড়ির মাটি ও মানুষের কল্যাণে রাজনীতি করেছিলেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব রফিকুল আনোয়ার। ফটিকছড়ির শিক্ষা স্বাস্থ্য গ্রামীণ অবকাটামোর ভিত রচনা করতে ছিলেন নিবেদিত ।
ফটিকছড়ির অলিতে গলিতে হাট বাজারে তার দানশীর হাতের ছোয়া লেগে আছে।তিনি নিবৃত্ত পল্লীতে উচ্চ শিক্ষা পৌছে দিতে প্রতিষ্টা করেছিলেন নানুপুর লায়লা কবির ডিগ্রী কলেজ সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্টান। আজীবন আওয়ামীলীগের রাজনীতির ধারক বাহক ছিলেন। তাই বার বার বিএনপি-জামাত সহ ১/১১এর সেনা শাসনামলে চরম নির্যাতনের শিকার হয়েছিলেন। তবুও বঙ্গবন্ধুর আদর্শের আওয়ামী রাজনীতি ছাড়েননি।
রবিবার সকালে মরহুমের কবরে পুষ্পমাল্য অর্পন, কোরআন খতম, মিলাদ মাহফিল শেষে নানুপুর ঢালকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে স্মরণ সভায় সভাপতিত্ব করেন বীরমুক্তিযোদ্ধা গোলাম রহমান। বক্তব্য রাখেন, মরহুমের কন্যা নারী সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি, নানুপুর লায়লা কবির ডিগ্রী কলেজের প্রতিষ্টাতা আলহাজ্ব ফখরুল আনোয়ার, ফটিকছড়ি উপজেলা আওযামীলীগের সাবেক সভাপতি আলহাজ্ব আফতাব উদ্দিন চৌধুরী, সাবেক উপজেলা চেযারম্যান মুজিবুল হক চৌধুরী, নানুপুর গাউছিয়া মাদ্রাসার অধ্যক্ষ মুছলেহ উদ্দিন মাদানী, ফটিকছড়ির পৌরসভার মেয়র মো. ইছমাইল হোসেন, সুন্দরপুর ইউপি চেয়ারম্যান শাহ নেওয়াজ চৌধুরী, সাবেক চেয়ারম্যান আবু তালেব চৌধুরী, ফটিকছড়ি আওযামীলীগ সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী, নানুপুর মহিলা মাদ্রাসার প্রতিষ্টাতা মাওলানা হোসাইন আহাম্মদ ফারুকী, ব্যবসায়ী পারভেজ আলম, ফরহাদ আনোয়ার, আওয়ামীলীগ নেতা আবুল বশর, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বখতেযার সাঈদ ইরান, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা ছাত্রলীগ সভাপতি জামাল উদ্দিন প্রমুখ। উল্লেখ্য, ২০১২ সালের ২৫ অক্টোবর ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন ফটিকছড়ির সংসদ সদস্য আলহাজ্ব রফিকুল আনোয়ার
২৪ঘণ্টা/এন এম রানা
প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন