২৪ ঘন্টা নিউজ
সোমবার ২৬ অক্টোবর ২০২০ www.24ghonta.news১১ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ১০ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি

লোহাগাড়ায় ৬৭ পূজামন্ডপে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান দিলেন ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৬ অক্টোবর, ২০২০ । ১২:০৯ রাত

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে লোহাগাড়া উপজেলার ৬৭টি পূজা মন্ডপে প্রধানমন্ত্রীর পক্ষে আর্থিক অনুদান প্রদান করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

রবিবার (২৫ অক্টোবর) বিকেল ৪টায় লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক শুভেচ্ছা বিনিময় শেষে আনুষ্ঠানিকভাবে ৬৭টি পূজামন্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণের হাতে আর্থিক অনুদান তুলে দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা কমিটির সদস্য সুজিত পাল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্রীনিবাস দাস সাগর, কেন্দ্রীয় যুবলীগ নেতা রিটু দাশ বাবলু, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক শহিদুল কবির সেলিম, হিন্দু-বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি গোপাল বড়ুয়া, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি শিবু রঞ্জন পাল, সাধারণ সম্পাদক মাস্টার খোকন কান্তি নাথ, সহ-সভাপতি মাষ্টার প্রদীপ কুমার দাশ, প্রসেনজিৎ পাল, মাষ্টার অসীম দাশ, লোহাগাড়া উপজেলা জন্মাষ্টমী পরিষদের সভাপতি মাষ্টার রিটন বিশ্বাস, সাধারণ সম্পাদক রাজিব কান্তি দাশ, বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিটন বড়ুয়া রোনা, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক রিদওয়ানুল হক সুজন, স্বেচ্ছাসেবক লীগ নেতা হুমায়ূন কবীর, যুবলীগ নেতা ইকবাল বাহাদূর, পদুয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক আকতার হোসেন ফরিদ, যুবলীগ নেতা হারুন, ইকবাল হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা মাসুম, ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম, এরশাদুর রহমান রিয়াদ, বার আউলিয়া কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি আমানুল হক, সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম ও জামশেদ চৌধুরী প্রমূখ।

২৪ ঘণ্টা/রিহাম/আজাদ

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন