২৪ ঘন্টা নিউজ
সোমবার ২৬ অক্টোবর ২০২০ www.24ghonta.news১১ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ১০ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি

ঝালকাঠির কাঠালিয়ায় বিষখালী নদীর চর থেকে যুবকের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৬ অক্টোবর, ২০২০ । ৪:৪১ বিকাল
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের দক্ষিণ কচুয়া পঞ্চানন্দ এলাকায় বিষখালী নদীর চর থেকে মনির হোসেন (২২) নামের এক যুবক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত যুবক মনির হোসেন ওই এলাকার দিনমজুর শাহ আলম জোমাদ্দারের ছেলে। সোমবার (২৬ অক্টোবর) সকালে লাশ ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে ঝালকাঠি পুলিশ সুপার ফাতিমা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ, সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মোঃ সাখাওয়াত হোসেন, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এলাকাবাসী ও স্বজনরা জানায়, রোববার রাত নয় টার দিকে লোকজনের মাধ্যমে খবর পেয়ে কচুয়ার পঞ্চানন্দর বিষখালীর নদীর চরের একটি গাছের নীচে ( উপর করা) অচেতন অবস্থায় পরে থাকা মনিরকে দেখতে পায়। পরে স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে(আমুয়া) নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে অপর একটি সুত্র জানিয়েছে, পরকিয়ার জেরধরে যুবককে হত্যা করে লাশ নদীর চরে ফেলে রাখা হয়েছে। পুলিশ এ বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে বলেও জানা যায়।
কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। প্রকৃত ঘটনা উদঘটনের চেষ্টা চলছে।
২৪ঘণ্টা/এন এম রানা/আতাউর
প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন