২৪ ঘন্টা নিউজ
সোমবার ২৬ অক্টোবর ২০২০ www.24ghonta.news১১ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ১০ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি

যশোরে মামার বিরুদ্ধে ভাগ্নিকে ধর্ষণের অভিযোগ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৬ অক্টোবর, ২০২০ । ১০:০৩ রাত

নিলয় ধর, যশোর প্রতিনিধি : যশোরের মণিরামপুরে মামার বিরুদ্ধে ৫ম শ্রেণির আপন ভাগ্নিকে ভয়-ভীতি দেখিয়ে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গিয়েছে । রাতে বালিশ চাপা দিয়ে মেরে ফেলার হুমকি দিয়ে মামা শফিকুল ইসলাম ৬ মাস ধরে এই ঘটনা ঘটিয়ে আসছে বলে নির্যাতনের শিকার মেয়েরটির অভিযোগ।

উপজেলার দেবিদাসপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। এই ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। নির্যাতনের শিকার ছাত্রী জানান, তার মায়ের সাথে বাবার ডিভোর্স হলে ১০ বছর ধরে জীবিকার তাগিদে মা বাইরে থাকে। এরপর মায়ের পাঠানো টাকা দিয়ে মামার বাড়িতে আলাদা ঘরে সে বসবাস করে আসছে।

গত ৬ মাস থেকে সুযোগ পেলেই ছোট মামা শফিকুল ইসলাম ঘরে ঢুকে গলায় দা ধরে জোর করে তার উপর পাশবিক নির্যাতন চালিয়ে আসছে। কাউকে বললে রাতে বালিশ চাপা দিয়ে মেরে ফেলার হুমকি দেওয়া সহ তাকে (ভাগ্নি) বাড়ি থেকে তাড়িয়ে দেবার ভয় দেখাতো।

রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে ফের জোর করে পাশবিক নির্যাতন চালানোর সময় প্রতিবেশি এক নারী দেখে ফেলায় ঘটনাটি প্রকাশ্যে আসে। এই দিনে ভূক্তভোগি ওই ছাত্রী তার নিকটাত্বীয়সহ গণমাধ্যম কর্মীদের কাছে তার উপর চালানো পাশবিক নির্যাতনের পুরো ঘটনা খুলে বলেন।

শফিকুল ইসলামের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন মোল্যা জানায়, মামা শফিকুল ইসলাম প্রায়ই তার ভাগ্নির ওপর এমন পাশবিক নির্যাতন চালিয়ে আসছেন বলে তিনি শুনেছেন।

থানার ওসি রফিকুল ইসলাম বলেছেন, এই ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

২৪ ঘণ্টা/রিহাম

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন