২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২৭ অক্টোবর ২০২০ www.24ghonta.news১২ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ১১ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি

সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় ওয়ার্ড বিএনপি সভাপতি নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০ । ৩:১০ বিকাল

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে সড়ক দূর্ঘটনায় এক বিএনপি নেতা নিহত হয়েছে। নিহতের নাম
বদিউল আলম প্রকাশ সাহাবউদ্দীন (৫৭)।

আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ৬নং বাঁশবাড়িয়া ইউনিয়ের মগপুকুর পাড় হাজিপাড়া রাস্তার মাথা নামক এলাকার মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।

নিহত সাহাবুদ্দিন দক্ষিণ বাশঁবাড়িয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি। তিনি ঐ এলাকার মৃত আখেরুজ্জামান এর পুত্র।

জানা যায়, সাহাবউদ্দিন ফজর নামাজ পড়ে হাটতে বের হয়ে মহাসড়কের পাশে দাড়াঁনো অবস্থায় চট্টগ্রামমুখী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম উত্তর জেলা সেচ্চাসেবক দলের অর্থ সম্পাদক সালাউদ্দিন সিকদার।

এব্যাপারে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি মোঃ আলমগীর হোসেন বলেন, সকালে বাঁশবাড়িয়া এলাকায় ট্রাকের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছে। ট্রাক আটক করা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

২৪ ঘণ্টা/রিহাম/দুলু

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন