২৪ ঘন্টা নিউজ
বুধবার ২৮ অক্টোবর ২০২০ www.24ghonta.news১৩ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ১২ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি

ফটিকছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৮ অক্টোবর, ২০২০ । ১২:১৩ দুপুর

২৪ঘণ্টা নিউজ ডেস্ক:বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত ফটিকছড়ি উপজেলা, ফটিকছড়ি পৌরসভা ও নাজিরহাট পৌরসভা যুবদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ফটিকছড়ির প্রাণকেন্দ্র উৎসব ক্লাবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা যুবদলের সংগ্রামী সহসভাপতি জনাব মনছুর আলম চৌধুরী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ হাছান চৌধুরী, বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মোস্তফা চৌধুরী, সাবেক ছাত্র নেতা মোহাম্মদ লোকমান, সাবেক ছাত্রনেতা যুবদলের পরিশ্রমী আইকন মোহাম্মদ শহিদুল্লাহ, যুবদল নেতা প্রিন্স ওমর ফারুক, সাবেক ছাত্রনেতা ও যুবদলের বিপ্লবী নেতা এমদাদ হোসেন, ধুরুং ইউনিয়নের সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক যুবনেতা আবছার।

উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন সাবেক পৌরসভা যুবদলের যুগ্নআহবায়ক আহাম্মদ রশিদ চৌধুরী এবং সঞ্চালনা করেন মোহাম্মদ আমানউল্লাহ আমান। এতে আরো উপস্থিত ছিলেন যুবদল নেতা মোহাম্মদ মামুন,যুবনেতা মোহাম্মদ রিপন, যুবনেতা ইব্রাহীম, যুবনেতা মোহাম্মদ এনাম সওদাগর,যুবনেতা আব্দর রহিম,মোহাম্মদ আজম, মোহাম্মদ এনাম,মোহাম্মদ ইলিয়াস প্রমূখ।

২৪ঘণ্টা/এন এম রানা

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন