২৪ ঘন্টা নিউজ
বুধবার ২৮ অক্টোবর ২০২০ www.24ghonta.news১৩ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ১২ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি

চবির সাবেক শিক্ষক অধ্যাপক ড. খান তৌহিদ ওসমান আর নেই

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৮ অক্টোবর, ২০২০ । ১:২৭ দুপুর

চবি প্রতিনিধিঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি ও জীববিজ্ঞান অনুষদের সাবেক ডিন অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. খান তৌহিদ ওসমান ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে নিজ বাসায় তিনি মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন চবি মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. শফীকুল ইসলাম।

তিনি বলেন, গতরাতে ‘তৌহিদ স্যার’ নিজ বাসায় ইন্তেকাল করেছেন। তিনি বেশ কিছুদিন ধরে ফুসফুসের বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। গত সপ্তাহেও তিনি চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর মরদেহ গাজীপুরের কাপাসিয়ার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানেই দাফন কাজ সম্পন্ন হবে।

অধ্যাপক ড. খান তৌহিদ ওসমান বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে মৃত্তিকা বিজ্ঞান বিভাগে যোগদান করেন। তিনি জীববিজ্ঞান অনুষদের ডীন, প্রক্টর, ছাত্র উপদেষ্টা সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। গবেষক হিসেবে দেশ-বিদেশে খ্যাতি অর্জন করেছেন তিনি। তাঁর লেখা বেশ কয়েকটি বই শিক্ষক-শিক্ষার্থীদের কাছে বেশ সমাদৃত। ইউজিসি পদকেও ভূষিত হয়েছেন তিনি।

২৪ ঘণ্টা/রিহাম/মেহেদী

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন