২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২৯ অক্টোবর ২০২০ www.24ghonta.news১৪ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ১৩ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি

আনোয়ারায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু, শিশুসহ আহত ৩

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০ । ৯:৫৪ সকাল

ডেস্ক নিউজ : চট্টগ্রামের আনোয়ারায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু ও শিশুসহ আরো ৩ জন আহত হয়েছে বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোর সাড়ে পাঁচটায় উপজেলার (পিএবি) সড়কের শোলকাটা কালাবিবির মোড়ে ট্রাক ও যাত্রীবাহি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনাটি ঘটে। আহতদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে জানিয়েছে স্থানীয়রা।

দুর্ঘটনায় নিহত বৃদ্ধের নাম মো. হানিফ (৬৬)। তিনি বাঁশখালী উপজেলার পুকুরিয়া এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে। একই ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধিন আছেন উপজেলার চুন্নাপাড়া এলাকার ছৈয়দ আহমদের ছেলে মো: শফি (৪৮), উপজেলার কেঁয়াগড় এলাকার সৈকত বড়ুয়ার মেয়ে শরণী বড়ুয়া (৫) এবং উপজেলার তৈলারদ্বীপ এলাকার ফজুলুল রহমানের ছেলে ছানোয়ার (৩২)।

সড়ক দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ।

তিনি জানান বৃহস্পতিবার ভোরে ট্রাক ও সিএনজি অটো রিকশার মুখোমুখি সংঘর্ষ হলে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলে হানিফ নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। একই ঘটনায় ৫ বছরের এক শিশুসহ তিনজন আহত হয়। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহতদের মধ্যে ছানোয়ারার অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনা কবলিত গাড়ি ২টি জব্দ করে থানায় আনা হয়েছে বলে জানান ওসি।।

২৪ ঘণ্টা/রাজীব

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন