২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২৯ অক্টোবর ২০২০ www.24ghonta.news১৪ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ১৩ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি

কর্ণফুলীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পরিচ্ছন্নতা কর্মসূচি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০ । ১:২৯ দুপুর

নিজস্ব প্রতিনিধি : কর্ণফুলীতে জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে।

আজ ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১১টায় উপজেলার মইজ্জারটেক বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান চত্বরে পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান চালানো হয়।

এতে উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা সুলতানা।

ইউএনও শাহিনা সুলতানা বলেন, ‘পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। আর মহৎ কাজটি ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কর্ণফুলী উপজেলার এই গুরুত্বপূ্র্ণ স্থানে সম্পন্ন করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গাউসিয়া কমিটিকে অভিন্দন ও ধন্যবাদ জানাচ্ছি।’

গাউছিয়া কমিটি বাংলাদেশ কর্ণফুলী থানা শাখার আয়োজনে এ কর্মসূচিতে আরো অংশগ্রহণ করেন
সামাজিক সংগঠন শিকলবাহা আস-সুন্নাহ ফাউন্ডেশন, ফয়জানে মুস্তফা সা:, জিলানী পরিবার, বখতেয়ার পাড়া যুব উন্নয়ন পরিষদসহ বিভিন্ন সংগঠন ও সংগঠনের নেতৃবৃন্দ।

২৪ ঘণ্টা/রিহাম

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন