২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২৯ অক্টোবর ২০২০ www.24ghonta.news১৪ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ১৩ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি

মুক্তিযোদ্ধাদের নামের আগে লিখতে হবে ‘বীর’: গেজেট প্রকাশ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০ । ৫:০৭ সন্ধ্যা

এখন থেকে মুক্তিযোদ্ধাদের নামের আগে ‘বীর’ শব্দটি অবশ্যই লিখতে হবে। ‘বীর’ ব্যবহারের বিধান করে গেজেট প্রকাশ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

বৃহস্পতিবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গেজেটে বলা হয়েছে– বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮-এর ধারা ২(১১)-এ মুক্তিযোদ্ধাদের ‘বীর মুক্তিযোদ্ধা’ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে।

এই আইনের সঙ্গে সঙ্গতি রেখে এবং একাদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৩তম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সব ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধাদের নামের আগে ‘বীর’ শব্দটি ব্যবহার করতে হবে।

এ আদেশ অনতিবিলম্বে কার্যকর হবে বলে গেজেটে উল্লেখ করা হয়েছে।

২৪ ঘণ্টা/রিহাম

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন