২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২৯ অক্টোবর ২০২০ www.24ghonta.news১৪ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ১৩ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি

রাউজানে ভ্রাম্যমান আদালতের অভিযান,৬ ফার্মেসীকে ৭৫ হাজার টাকা জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০ । ৬:১৮ সন্ধ্যা

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে ভ্রাম্যমান আদালতের অভিযানে ভারতীয় অবৈধ ঔষধসহ মেয়াদ উত্তীর্ণ ও স্যাম্পলের ঔষধ রাখার দায়ে ৬টি ঔষধের দোকানকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টা থেকে দেড়ঘন্টাব্যাপী ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ।

তিনি জানান, চট্টগ্রাম ঔষধ প্রশাসনের ঔষধ তত্ত্বাবধায়ক মো. কামরুল হাসান, পুলিশ ও আনসার সদস্যদের সহযোগিতায় রাউজান ফকির হাট বাজার ও মুন্সিরঘাটা এলাকার মক্কা মেডিক্যাল হলের মালিক শাহাজানকে ১০ হাজার, পল্লী মঙল ফার্মেসীর মালিক অভি দাশকে ৫ হাজার, শাহ লতিফ ফার্মেসীর মালিক মো. ইরফানকে ১৫ হাজার, সোনালী ফার্মেসীর মালিক প্রদীপ কান্তি চৌধুরীকে ৩০ হাজার, রূপালী ফার্মেসীর মালিক জয়ন্ত দে কে ১০ হাজার এবং জ্যোতি ফার্মেসী রুবেল কান্তি দে কে ৫ হাজার টাকাসহ মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের খবর জানতে পেরে অনেক ফার্মেসীর মালিক দোকান বন্ধ করে চলে যায়।

২৪ ঘণ্টা/রিহাম/নেজাম

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন