২৪ ঘন্টা নিউজ
শনিবার ৩১ অক্টোবর ২০২০ www.24ghonta.news১৬ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ১৫ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি

তাবিথ আউয়ালকে ৪ ভোটে হারালেন মহিউদ্দিন মহি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৩১ অক্টোবর, ২০২০ । ৩:৩২ বিকাল

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) চতুর্থ সহ-সভাপতি পদে পুনঃনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে তাবিথ আউয়াল ও মহিউদ্দিন মহির মধ্যে লড়াইয়ে জিতেছেন মহিউদ্দিন মহি।

৪ ভোটে হেরে গেছেন স্বতন্ত্র প্রার্থী তাবিথ আউয়াল।

৬৭ ভোট পেয়েছেন শেখ মোহাম্মদ আসলামের নেতৃত্বাধীন সমন্বয় পরিষদের মহিউদ্দিন মহি। আর তাবিথ আউয়াল পেয়েছেন ৬৩ ভোট।

দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে বাফুফে সূত্র।

শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় জন্য প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শুরু হয় ভোটগ্রহণ।

চলতি মাসের ৩ অক্টোবর অনুষ্ঠিত বাফুফের নির্বাচনে চার সহ-সভাপতি পদের মধ্যে চতুর্থটিতে টাই হয়েছিল তাবিথ আউয়াল ও মহিউদ্দিন মহির মধ্যে। সমান ৬৫ করে ভোট পেয়েছিলেন সর্বশেষ কমিটির দুই সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ মহি ও তাবিথ আউয়াল।

সহ-সভাপতির চার পদের জন্য লড়েছিলেন ৭ জন। কাজী মো. সালাউদ্দিনের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ থেকে বিজয়ী হয়েছেন ইমরুল হাসান, কাজী নাবিল আহমেদ ও আতাউর রহমান মানিক।

তবে সমান ভোট পেয়ে টাই করায় ভাগ্য ঝুলে থাকে শেখ মোহাম্মদ আসলামের নেতৃত্বাধীন সমন্বয় পরিষদের মহিউদ্দিন মহি ও স্বতন্ত্র প্রার্থী তাবিথ আউয়ালের ভাগ্য ঝুলে থাকে।

কাজী মো. সালাউদ্দিনের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ বিপুল বিজয় অর্জন করে। সভাপতি, সিনিয়র সহ-সভাপতি এবং তিনজন সহ-সভাপতি পদে জিতেছে সম্মিলিত পরিষদের প্রার্থীরা। ১৫টি সদস্যপদের মধ্যে ৯ জনই জিতেছেন কাজী মো. সালাউদ্দিনের প্যানেল থেকে।

২৪ ঘণ্টা/রিহাম

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন