২৪ ঘন্টা নিউজ
শনিবার ৩১ অক্টোবর ২০২০ www.24ghonta.news১৬ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ১৫ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি

মুরাদপুরে আগুনে পুড়ে গেছে এলুমনিয়াম গুদাম, কারখানা ও ৩ দোকান

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৩১ অক্টোবর, ২০২০ । ৯:৫৪ সকাল

ডেস্ক নিউজ : চট্টগ্রাম নগরীর মুরাদপুর এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে শনিবার (৩১ অক্টোবর) ভোররাত ৪টার দিকে ঘটনাটি ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌছে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণের আগেই আছিয়া কলোনীর একটি এলুমিনিয়ামের গুদাম, একটি কারখানা ও তিনটি দোকান পুড়ে গেছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।

আগ্রাবাদ ফায়র সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ সহকারি পরিচালক ফরিদ আহমেদ চৌধুরী বলেন এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। আগুনে ৫টি প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষনিক জানাতে পারেনি।

তিনি বলেন তদন্ত সাপেক্ষে বলা যাবে। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছে ক্ষতিগ্রস্থরা।

২৪ ঘণ্টা/রাজীব

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন