২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২৯ অক্টোবর ২০১৯ www.24ghonta.news১৪ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ১ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি

চট্টগ্রামের স্টেশন রোডে গ্রেফতার ইয়াবা কারবারি, ইয়াবা উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০১৯ । ৫:১১ সন্ধ্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে এক ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার ২৯ অক্টোবর সকারে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ হাজার ৭শ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইয়াবা কারবারি হলেন, কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের উলুচামুরি এলাকার আবুল বশরের ছেলে আনিছ-উর-রহমান (২২)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো অঞ্চলের উপ-পরিচালক শামীম আহমেদ গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করেছেন। গ্রেফতার ইয়াবা কারবারি আনিছের বিরুদ্ধে মাদক আইনে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন