২৪ ঘন্টা নিউজ
শনিবার ৩১ অক্টোবর ২০২০ www.24ghonta.news১৬ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ১৫ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি

লোহাগাড়ায় মাইক্রোবাসের যাত্রীবেসে ইয়াবা পাচার : ১০ হাজার ইয়াবাসহ আটক ১

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৩১ অক্টোবর, ২০২০ । ৮:৩৩ রাত

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় মাইক্রোবাসের যাত্রীবেসে ইয়াবা পাচার কালে মোহাম্মাদ সোহেল (৪২) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া ইয়াবা পাচার কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করে থানা হেফাজতে নেয়া হয়েছে।

আটক মাদক বিক্রেতা মোহাম্মদ সোহেল নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জের রামপুর এলাকার হাজ্বী ফিরোজ আলমের পুত্র।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

লোহাগাড়া থানা পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শূক্রবার রাত ১০টায় লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ, পুলিশ পরিদর্শক(তদন্ত) রাশেদুল ইসলাম ও এসআই নুরুন্নবীর নেতৃত্বে পুলিশের একটি টিম থানার সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ১০হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ সোহেল নামের এক মাদক বিক্রেতাকে হাতেনাতে আটক করা হয়। এ সময় ইয়াবা পাচার কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করে থানা হেফাজতে নেয়া হয়।

আজ শনিবার সকালে আটক সোহেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর পর চট্টগ্রামের সিনিয়র জুড়িশিয়্যাল ম্যাজিষ্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

ওসি জাকের হোসাইন মাহমুদ বলেন, মাদক বিক্রেতাদের কোন প্রকার ছাড় নেই। এ অভিযান অব্যাহত থাকবে।

২৪ ঘণ্টা/রিহাম/আজাদ

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন