২৪ ঘন্টা নিউজ
রবিবার ১ নভেম্বর ২০২০ www.24ghonta.news১৭ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ১৬ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি

হাটহাজারীতে বর্নাঢ্য আয়োজনে এসএসসি ২০০০ ব্যাচের মিলন মেলা সম্পন্ন

কিংবদন্তী
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১ নভেম্বর, ২০২০ । ১২:৩০ দুপুর

আমরাই কিংবদন্তী (এসএসসি ২০০০ এবং এইচএসসি ২০০২) একটি অনলাইন ভিত্তিক ফেসবুক গ্রুপ। এই গ্রুপের অন্তর্গত “আমরা হাটহাজারী কিংবদন্তী”র বন্ধুদের উদ্যোগে ‘মিলন মেলা’ সম্পন্ন হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) হাটহাজারীর একটি কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই উপলক্ষে সকালে খতমে কুরআন, বর্ণাঢ্য র‌্যালি, স্মৃতিচারণ, প্রীতিভোজ, এতিম ও পথ শিশুদের জন্য খাবারের আয়োজন, শিক্ষা সামগ্রী বিতরণ, অসুস্থ অসহায় বন্ধুদের আর্থিক সহায়তা এবং মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হাটহাজারীর কিংবদন্তী থেকে প্রাপ্ত কোরআন শরীফ হাতে এতিমখানার ছাত্রবৃন্দ

হাটহাজারী উপজেলায় অবস্থিত বিভিন্ন স্কুলের এসএসসি ২০০০ ব্যাচের প্রায় দুইশ জন বন্ধু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, ১৫ নভেম্বর ২০১৭ সনে যাত্রা শুরু করে আমরাই কিংবদন্তী গ্রুপ। পক্ষান্তরে মূল গ্রুপের সহযোগী হিসেবে ২০১৮ সনের ২৮ সেপ্টেম্বর চট্টগ্রামের বন্ধুরা ‘আমরা চট্টলার কিংবদন্তী’ হিসেবে সংগঠিত হয়।

এই গ্রুপটি এর আগেও সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন সামাজিক কাজে নিজেদের নিয়োজিত রেখে আসছে; তারমধ্যে অন্যতম হচ্ছে দেশ জুড়ে পরিচ্ছন্নতা ও জনসচেতনতা অভিযান, প্রতিবন্ধী শিশুদের সহায়তা কার্যক্রম, ফ্রি হেলথ ক্যাম্প, অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র, নিত্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ ও খাবার বিতরণ, বৃদ্ধাশ্রমে চিকিৎসা ও খাবার সরবরাহ এবং রক্তদান কর্মসূচীসহ বিবিধ কার্যক্রম।

২৪ ঘণ্টা/মোরশেদ

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন