২৪ ঘন্টা নিউজ
সোমবার ২ নভেম্বর ২০২০ www.24ghonta.news১৮ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ১৭ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি

সিরাজগঞ্জে ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষ, দুই চালক নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২ নভেম্বর, ২০২০ । ১০:২৬ সকাল

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন। উপজেলার খালকুলা বাজার এলাকায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে গতকাল রোববার রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত নিহত দুজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের উপপরিচালক মঞ্জিল হক জানান, গতকাল দিবাগত রাতে উত্তরাঞ্চল থেকে আলুবোঝাই একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। ট্রাকটি তাড়াশের খালকুলা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক ও কাভার্ডভ্যানের দুই চালক নিহত হন। এ সময় আহত হন আরো একজন।

খবর পেয়ে সিরাজগঞ্জ ও কামারখন্দ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন।

২৪ ঘণ্টা/রিহাম

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন